শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হবিগঞ্জ‘ল’কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির মন্ত্রিপরিষদে কসবা টেকনোক্রেট মন্ত্রীর দাবি দলীয় কর্মীদের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ‎সুনামগঞ্জ সদরে সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ-২ চোরাকারবারী গ্রেফতার রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

ডারবান,২৫ নভেম্বর ২০২৩ নিউজ ডেস্ক:- দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওর্য়াল্ড লায়ন্সের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। লায়ন্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ৫৭ বছর বয়সী ডোনাল্ড।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেইজে ডোনাল্ডের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে লায়ন্স। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে লায়ন্স লিখেছে,‘প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। দলে স্বাগতম অ্যালান। লায়ন্সের পোস্টটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারও করেছেন ডোনাল্ড।লায়ন্সের প্রধান কোচ হিসেবে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। তাই বাংলাদেশ দলকে ছেড়ে যাবার পর আবারও ডোমিঙ্গোর সাথে জুটি বাঁধছেন ডোনাল্ড।
লায়ন্সের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা।
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ শেষেই বাংলাদেশের সাথে সম্পর্কের ইতি টানেন ডোনাল্ড। ২০২২ সালের মার্চে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু সদ্য সমাপ্ত বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ছিলো বাংলাদেশের পেসাররা। এরপরই বাংলাদেশ ছাড়ার সিদ্বান্ত নেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্টে ৩৩০ উইকেট ও ১৬৪ ওয়ানডেতে ২৭২ উইকেট নেয়া ডোনাল্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category