ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৮,নারী ৮৩ জন:ইসি
১১ ফেব্রুয়ারি,২০২৬ শেষ সংবাদ:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর মধ্যে নারী প্রার্থী ৮৩ জন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আবুল ফজল মো.সানাউল্লাহ এ তথ্য জানান।
ইসির তথ্য অনুযায়ী,মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।
ইসি আবুল ফজল মো.সানাউল্লাহ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর ইন্তেকালের কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।তিনি জানান,সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে।তবে বিকেল সাড়ে ৪ টার পরও কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কোনো ভোটার অপেক্ষমাণ থাকলে আইন অনুযায়ী তাদের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।