বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামরা চুরি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ:-ইসি’র ভোট পর্যবেক্ষণে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক,১৯৭ বিদেশি সাংবাদিক একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ:সিইসি ত্রয়োদশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন:ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৮,নারী ৮৩ জন:ইসি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ:-ইসি নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে রায়পুর উপজেলার হায়দরগঞ্জ উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ:-ইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ Time View
Oplus_131072

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ:-ইসি

১১ ফেব্রুয়ারি,২০২৬ শেষ সংবাদ ঢাকা:- আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী দায়িত্ব পালনে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

নির্বাচন কমিশনের(ইসি)তথ্য অনুযায়ী,নির্বাচন-সংক্রান্ত অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের লক্ষ্যে ২৯৯ টি আসনে মোট ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।তারা ভোটগ্রহণের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন-মোট পাঁচ দিন দায়িত্বে থাকবেন।এ সময়সীমা ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতি উপজেলা ও নির্বাচনি থানায় ন্যূনতম দুইজন করে মোট ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচনি এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা,অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালনের জন্য রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী আরও ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা ভোটগ্রহণের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন-মোট সাত দিন দায়িত্বে থাকবেন।এ সময়কাল ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

সব মিলিয়ে নির্বাচনে মোট ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category