বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

ছৈয়দ কামাল শাহ’র ওরশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View
Oplus_131072

রাউজান চট্রগ্রাম,(প্রতিনিধি)::মহান অলিয়ে কামেল হযরত শাহসূফী মাওলানা ছৈয়দ কামাল শাহ (রহ:) এর বার্ষিক ওরশ শরীফ গত ৭ মাঘ, ২১ জানুয়ারি ২০২৫ খ্রি. মঙ্গলবার  রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়ন এর মইশকরম গ্রামের দরবারে কামালিয়া শরীফে দিনরাত ব্যপী বিভিন্ন কর্মসূচী পালনের দ্বারা মহাসমারোহে পীরে ত্বরীকত, বিশিষ্ট গ্রন্থকার শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজা (ম: জি: আ:) এর ছদারতে অনুষ্ঠিত হয়।

উক্ত ওরশ শরীফের অন্যতম কর্মসূচি ছিল শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজা (ম: জি: আ:)
এর রচিত তাওবাতুন নাসুহা
নামক গ্রন্হের মোড়ক উম্মোচন। উল্লেখ্য যে,এটি গ্রন্থকারের সপ্তম গ্রন্থ।এর পূর্বে ছয়টি গ্রন্থ প্রকাশিত হয়।

এতে উপস্হিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা কাজী ছালেকুর রহমান আল কাদেরী, শাহজাদা সৈয়দ মাওলানা মাসূম কামাল আল আজহারী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মোরশেদ কামাল, শাহজাদা ডা: সৈয়দ মোহাম্মদ জাহেদ কামাল, সৈয়দ মোহাম্মদ ইলহাম রেজা প্রমুখ।

ওরশ শরীফের কর্মসূচিতে আরো ছিল খতমে কোরআন, খতমে খাজেগান, গোসল শরীফ, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবারক বিতরণ।
বিভিন্ন কর্মসূচিতে আরো উপস্হিত ছিলেন মাওলানা আবু আহমেদ আল আজহারী, মাওলানা হাফেজ সৈয়দ মুহাম্মদ ইসমাইল,
মাওলানা হাফেজ নঈম উদ্দিন, মুহাম্মদ শাহরিয়ার চৌধুরী, ইন্জিনিয়ার মুহাম্মদ শহীদুল আলম, মরমী শিল্পী হান্নান হোসাইনি, মাওলানা হাফেজ মুহাম্মদ শরীফ,তানভীর মিরাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category