মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় কারা অধিদপ্তরে:স্বরাষ্ট্র উপদেষ্টা লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি প্রার্থীর উন্নয়ন ও সংস্কার ভিত্তিক নির্বাচনীয় ইশতেহার গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর নিরপেক্ষ তৎপরতা দিনাজপুর-১ আসনে দাড়িপাল্লার পক্ষে মহিলাদের স্মরণকালের মিছিল ও নির্বাচনী জনসভা নরসিংদীর-৩ আসেন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল

চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ Time View

চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন

চট্টগ্রাম প্রতিনিধিঃ-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১১(বন্দর–পতেঙ্গা) সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা জোরালো হয়ে উঠেছে।গনঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম উদ্দীন (আকাশ)ট্রাক প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় এলাকায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার বন্দর-পতেঙ্গা এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গনঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন,ইপিজেড থানা গনঅধিকার পরিষদের সভাপতি মোঃ মোস্তাকিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন এবং সহ-সভাপতি মোঃ মাসুদ রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন,চট্টগ্রাম-১১ আসন দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে এ এলাকার সাধারণ মানুষ ন্যায্য অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত।বন্দরের শ্রমজীবী মানুষ,কর্মসংস্থান, পরিবেশ দূষণ,জলাবদ্ধতা ও নাগরিক সেবা নিয়ে কার্যকর কোনো টেকসই উদ্যোগ দেখা যায়নি।ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ)তাঁর বক্তব্যে বলেন,এই আসনের মানুষ পরিবর্তন চায়।আমি ট্রাক প্রতীক নিয়ে সাধারণ মানুষের অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাজনীতির পক্ষে মাঠে নেমেছি। নির্বাচিত হলে বন্দর-পতেঙ্গাকে একটি পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য।

গনঅধিকার পরিষদের নেতারা জানান,ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন(আকাশ)একজন শিক্ষিত,দক্ষ ও আদর্শবান প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করছেন।আগামী দিনে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে ট্রাক প্রতীকের পক্ষে জনমত আরও সুসংহত করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে,আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category