চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীকে ছিনতাইয়ের চেষ্টা ধরা পড়ল তিন যুবক
চট্টগ্রাম প্রতিনিধি:-চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও সংলগ্ন এলাকায় রাতের আঁধারে আবারো সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র।গত মঙ্গলবার (২৭জানুয়ারি)দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে স্টেশনের অদূরে এক যাত্রীকে লক্ষ্য করে ছিনতাইয়ের চেষ্টা চালায় তিন যুবক।
পুরো ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে পুলিশের হাতে এসেছে।স্থানীয় সূত্রে জানাযায়,
ট্রেন থেকে নেমে গন্তব্যে যাওয়ার পথে এক যাত্রীকে নির্জন স্থানে একা পেয়ে ঘিরে ধরে তিন ছিনতাইকারী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়,সাদা শার্ট পরিহিত এক যুবকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল হঠাৎ করেই ওই যাত্রীর ওপর চড়াও হয়।তবে যাত্রীর চিৎকার ও প্রতিরোধের মুখে ছিনতাইকারীরা মালামাল না নিয়েই দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।ফুটেজের মান অস্পষ্ট হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের বক্তব্য:ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন।এই বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান,আমরা সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করে সংশ্লিষ্টদের শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করছি।বিশেষ করে সাদা শার্ট পরা যুবককে চিহ্নিত করতে স্থানীয় সোর্স কাজে লাগানো হচ্ছে
অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে রেলস্টেশন এলাকায় ঘন ঘন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ,স্টেশনের প্রবেশমুখ এবং সংলগ্ন গলিপথগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই।সেই সাথে পুলিশের নিয়মিত টহল না থাকায় রাতে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।যাত্রীরা অবিলম্বে স্টেশন ও এর,আশপাশের নিরাপত্তাজোরদারের দাবি জানিয়েছেন।