মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলে এমপি সাঈদ আল নোমান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭০ Time View

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলে এমপি সাঈদ আল নোমান

বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।তিনি বলেন,গণতান্ত্রিক প্রক্রিয়াকে সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের অবদান সবসময়ই গুরুত্বপূর্ণ।

রবিবার(৮ মার্চ)বিকেলে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)আয়োজিত হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও আমিনুল হক শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিএনপি নেতা এস খোদা তোতন,সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম,সাংবাদিক ও জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এস এম আবুল বরকত আকাশ,সাংবাদিক কামরুজ্জামান রনি,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক নুরু আমিন খোকন,রাজু আহমেদ,আব্দুল কাদের রাজু, মো.রুবেল, সাইফুদ্দিন রমিজ,আশরাফ উদ্দিন,সাফায়েদ মোরশেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে হাফেজ ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করা হয় এবং দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category