চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-আজ ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩০ ঘটিকার সময় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর মার্চ/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ,বিপিএম মহোদয়। সভায় কমিশনার মহোদয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের সততা,নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।তিনি পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।
উক্ত সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল-এ গমনকারী পুলিশ সদস্য এসআই(নিরস্ত্র)/স্বপন কুমার সরকার,কনস্টেবল/৪৮৮১ তুলেন চাকমা, কনস্টেবল/১২২৬ মো: আবু হানিফ চৌধুরীদের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি’র কমিশনার মহোদয়।
উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)ও অতিরিক্ত দায়িত্বে(প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ,উপ-পুলিশ কমিশনার (সদর)জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ)জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)উপ-পুলিশ কমিশনার(ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)উপ-পুলিশ কমিশনার(ডিবি-দক্ষিণ)জনাব শেখ শরীফুল ইসলাম(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক-উত্তর)জনাব নেছার উদ্দিন আহম্মেদ,পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)উপ-পুলিশ কমিশনার(ইন-সার্ভিস ট্রেনিং)জনাব অনিন্দিতা বড়ুয়া(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।