বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

চট্টগ্রামে শোকের ঘরে মানবিকতার আলো:সাঈদ আল নোমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

চট্টগ্রামে শোকের ঘরে মানবিকতার আলো:সাঈদ আল নোমান

বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-১ মার্চ ২০২৬,জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারুকের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার পৌঁছে দিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

রবিবার সন্ধ্যায় নগরীর লালখান বাজার শহীদ ফারুকের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন,সাঈদ আল নোমান।গত বছর ২৪ জুলাই শহীদ ফারুকের দুই সন্তানের শিক্ষাব্যয়ের দায়িত্ব ও আর্থিক সহযোগিতা করেছিলেন সাঈদ আল নোমান।

সাঈদ আল নোমান বলেন,“শহীদ ফারুকের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।এই ত্যাগ আমাদের গণতন্ত্র,ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিরাম প্রেরণা জোগাবে।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশের প্রতীক।তিনি শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।আমি বিশ্বাস করি রাজনীতি মানে ইবাদত,আর সেই সেবার রাজনীতি,মানবিকতার রাজনীতি আমি ফেরি করবো আপনাদের মাঝে।

এসময় উপস্থিত ছিলেন,নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন,১৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক সৈয়দ ওমর ফারুক,যুগ্ম আহবায়ক দাদন দড়ি সুরুজ,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন,মহিলা দল নেত্রী নাসরিন বাপ্পি,এডভোকেট আয়েশা আক্তার সানজি,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন রনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category