শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসন ভোট শেষের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ বালিয়াকান্দি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামরা চুরি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ:-ইসি’র ভোট পর্যবেক্ষণে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক,১৯৭ বিদেশি সাংবাদিক একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ:সিইসি ত্রয়োদশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন:ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৮,নারী ৮৩ জন:ইসি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ:-ইসি

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসন

চট্টগ্রাম প্রতিনিধি:-নির্বাচনী শৃঙ্খলা,নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি)তিনি বাঁশখালী,লোহাগাড়া,সাতকানিয়া,চন্দনাইশ ও পটিয়াসহ গুরুত্বপূর্ণ কয়েকটি উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি তদারকি করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রের ভেতরে-
বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি,ভোটার উপস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়ার গতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বিভিন্ন কেন্দ্রে উপস্থিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন তিনি।ভোটগ্রহণের পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ব্যাপক ভোটার উপস্থিতি গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দিক নির্দেশ করে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ শরীফ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত,জেলা কমান্ড্যান্ট (আনসার ওভিডিপি)মোস্তাক আহমেদ,সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ এবং চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যবৃন্দ।

প্রশাসনের উচ্চপর্যায়ের এ উপস্থিতি ভোটারদের মাঝে আস্থা সৃষ্টিতে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান,যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category