বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

গোবিন্দগঞ্জে রাতে জমজমাট জুয়ার আসর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

ফয়সাল রহমান জনি ::গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেশ কয়েকদিন ধরে চলমান জুয়ার আসর বন্ধে কোন প্রদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন। রাতের বেলা জুয়ার আসর বসায় জনসাধারণের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর নীরবতার ফলে জুয়ার আসর অব্যাহত রয়েছে। ফলে ঐ এলাকার জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

সচেতন মহলের অভিযোগ,এসব আয়োজনের সাথে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলেই জুয়ার আসর বন্ধ হচ্ছে না।আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, কামারবাড়ী এলাকায় আযমের নেতৃত্বে প্রকাশ্যে ডাব্বু খেলা চলছে। রাত ১০টা থেকে জমজমাট হয় জুয়ার আসর। আসরে জুয়া খেলায় মেতেছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কিশোর, যুবক, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ।

স্থানীয় চেয়ারম্যান হাসানুল রহমান চৌধুরী ডিউক ক্ষোভ প্রকাশ করে জানান, রাখালবুরুজ ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষক ও যুব সমাজ হুমড়ি খেয়ে পড়ে এই জুয়ার আসরে। অনেকে লোভের ফাঁদে পড়ে জুয়ার বোর্ডে টাকা ফেলে নিঃস্ব হচ্ছে। এসবের কারণে এলাকার যুবসমাজ বিপদগামী ও নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হচ্ছে।

সচেতন মহলের অভিযোগ, একটি স্বার্থন্বেষী মহল জুয়ার আসর বসিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান মুঠোফোনে জানান, রাখালবুরুজ ইউনিয়নে জুয়ার আসর বসানোর খবর পেয়ে তাৎক্ষণিক জুয়া বন্ধের জন্য সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category