শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হবিগঞ্জ‘ল’কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির মন্ত্রিপরিষদে কসবা টেকনোক্রেট মন্ত্রীর দাবি দলীয় কর্মীদের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ‎সুনামগঞ্জ সদরে সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ-২ চোরাকারবারী গ্রেফতার রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

খুলনায় ছয়টি আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি আসনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে খুলনা-১ আসনে ৬ জন,খুলনা-২ আসনে ৯ জন,খুলনা-৩ আসনে ৫ জন,খুলনা-৪ আসনে ১৪ জন,
খুলনা-৫ আসনে ৭ জন এবং খুলনা-৬ আসনে ১২ জন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার
দপ্তরে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়,মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন-
খুলনা-১ আসনে আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল, জাপার কাজী হাসানুর রশীদ,জাকের পার্টি মোঃ আজিজুর
রহমান,তৃণমূল বিএনপি গোবিন্দ চন্দ্র প্রামাণিক,স্বতন্ত্র আবেদ আলী শেখ ও প্রশান্ত কুমার রায়।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের সেখ সালাহউদ্দিন জুয়েল,গণতন্ত্রী পার্টির মোঃ মতিয়ার রহমান,বাংলাদেশ
কংগ্রেস দেবদাস সরকার,জাকের পার্টির ফরিদা পারভীন,ইসালামী ঐক্যজোট হিদায়েতুল্লাাহ,জাতীয় পার্টির মোঃ
গাউসুল আজম,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বাবু কুমার রায়,বিএনএম আব্দুল্লাহ আল আমিন,স্বতন্ত্র মোঃ
সাইদুর রহমান।

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের এস এম কামাল হোসেন,জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, জাতীয় পার্টির
মোঃ আব্দুল্লাহ আল মামুন,স্বতন্ত্র কাইজার আহমেদ ও ফাতেমা জামান সাথী।

খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী,জাকের পার্টির শেখ আনসার আলী,বিএনএম এস এম
আজমল হোসেন,জাতীয় পার্টির মোঃ ফরহাদ আহমেদ,এনপিপি মোঃ মোস্তাফিজুর রহমান,তৃণমূল বিএনপি শেখ
হাবিবুর রহমান,বাংলাদেশ কংগ্রেস মনিরা সুলতানা ও ইসলামি ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান, স্বতন্ত্র মোঃ জুয়েল
রানা,এম ডি এহসানুল হক,মোঃ রেজভি আলম,এস এম মোর্তজা রশিদী দ্বারা,আতিকুর রহমান ও এইচ এম
রওশান জামির।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় পার্টির মোঃ শাহীদ আলম,জাকের পার্টির সামাদ শেখ,
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আক্তার, বাংলাদেশ কংগ্রেস এস এম এ জলিল,ইসলামি ঐক্যজোট
তরিকুল ইসলাম ও স্বতন্ত্র শেখ আকরাম হোসেন।

খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মোঃ রশিদুজ্জামান, এনপিপির মোঃ আবু সুফিয়াান,জাকের পার্টির শেখ মর্তুজা
আল মামুন,জাতীয় পার্টির মোঃ শফিকুল ইসলাম মধু,বাংলাদেশ কংগ্রেস’র মির্জা গোলাম আজম, বিএনএম এস
এম নেওয়াজ মোরশেদ,তৃণমূল বিএনপি’র গাজী নাদির উদ্দিন খান,স্বতন্ত্র এস এম রাজু,গাজী মোস্তফা কামাল,
জি এম মাহবুবুল আলম,মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর,মোঃ অহিদুজ্জামান মোড়ল।
রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসন আওয়ামী
লীগ,জাতীয় পার্টি (জাপা),জাকের পার্টি, তৃণমূল বিএনপি,এনপিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫৯ জন মনোনয়নপত্র
উত্তোলন করেন।এর মধ্যে জমা দিয়েছেন ৫৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category