কোটালীপাড়া প্রতিনিধি :: কোটালীপাড়া ওলামা সমাবেশর মধ্য দিয়ে প্রকাশ্যে এলো জামায়াতে ইসলামী। শনিবার উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসা হলরুমে এ ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত ইসলামী উপজেলা আমির ছোলায়মান গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন সভাপতি মাওলানা আব্দুল হামিদ জামাতের গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম,
কোটালীপাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।