মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী পলাশ মন্ডল নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মোস্তাফিজুর রহমান সুমনের পথচারী ও রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের ২৬ তম রমজান আজ সিএমপি কর্তৃক বাংলাদেশ পুলিশ বার্ষিক আযান, ক্বিরাত ও রচনা চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ কাজিপুরে প্রশাসনের অভিযানে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ১ নং মৌগাতী ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কদ্দুছ সুনামগঞ্জের লাল পুরে জায়গা সংক্রান্ত বিরোধে আহত-৩ সুনামগঞ্জ পৌর শহরে দুটি ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

কাজিপুরে প্রশাসনের অভিযানে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৪ Time View

কাজিপুরে প্রশাসনের অভিযানে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার

লিমন খান,কাজিপুর উপজেলা:-সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রশাসন অভিযান চালিয়ে জঙ্গলের ভেতর থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে।

১৫ মার্চ ২০২৬ ইং রোজ রবিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিট থেকে আড়াই ঘন্টায় কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের জঙ্গলে এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ বস্তা ইন্টেক চাল ও ৩ বস্তা খোলা চালসহ মোট ৯৫ বস্তা চাল উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া বস্তাগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,এগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল।

উক্ত অভিযান শেষে চাল গুলোর কোনো মালিকানা না পাওয়ায় বিষয়টি নথিভুক্ত করার জন্য কাজিপুর থানায় সাধারণ ডায়েরি(জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান,উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।উদ্ধারকৃত চাল গুলো উপজেলা খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে এবং ওসি এলএসডি জনাব ওলিউর রহমানের জিম্মায় রাখা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে,পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী এসব চাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

প্রশাসনের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং খাদ্যবান্ধব কর্মসূচির চালের অনিয়ম রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category