বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

আমাদের পুরনো স্মৃতি যেন আজ হাতছানি দিয়ে ডাকছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

ইমরান হক – স্টাফ রিপোর্টার:- চাঁদপুর পৌর এলাকায় অবস্থিত দক্ষিণ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার ২৩ ডিসেম্বর পিএসসি ব্যাচ ১৯৯৩ এর আয়োজনে সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। সকাল ১০ টায় শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি অত্র স্কুল থেকে শুরু করে আঃ রশিদ পাটওয়ারী সড়ক,মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম সড়ক ও আরো কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে এসে শেষ হয়। এরপর দক্ষিণ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ এর প্রধান উপদেষ্টা তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ উচমান গনি পাটওয়ারী।

মোঃ উচমান গনি পাটওয়ারী বক্তব্যে বলেন, আজকের এ আয়োজন অত্যান্ত সুন্দর হয়েছে স্কুল মুখো এধরনের আয়োজন আমাদেরকে অতিত স্মরণ করিয়ে দেয়। আমাদের পুরনো স্মৃতি যেন আজ হাতছনি দিয়ে ডাকছে। আজকের এ আয়োজনের সবাইকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে অনুষ্ঠানের আহ্বায়ক জামাল আহমেদ আখন্দ এর কথা না বল্লেই নয়। তার অত্যান্ত পরিশ্রমে আজকের এ আয়োজন এত সুন্দর হয়েছে।

অনুষ্ঠানের আহ্বায়ক জামাল আহমেদ আখন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের,ম্যানেজিং কমিটির সভাপতি,তাফাজ্জল হোসেন তাপু পাটোয়ার। বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ মোঃ মজিবুর রহমান ভুঞা,জসিমউদদীন পাটওয়ারী,অত্র স্কুলের প্রাক্তন ছাত্র ডা,সৈয়দ আহমেদ কাজল,বর্তমান প্রধান শিক্ষিকা হেলেনা পারভীন,সাবেক প্রধান শিক্ষক কেশব চন্দ্র মজুমদার,সাবেক সহকারী শিক্ষিকা,কাজল রানী চক্রবর্তী,চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী,দক্ষিণ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎস এর উপদেষ্টা অত্র স্কুলের ছাত্র আঃ মমিন খান,আবুল বারাকাত লিজন পাটওয়ারী,মোঃ মাহমুদ খান,প্রাক্তন ছাত্র মিজানুর রহমান,মোঃ ফারুক হোসেন ভুইয়া
আরো উপস্থিত ছিলেন,প্রাক্তন ছাত্র মোঃ কবির বেপারী,মাঃ সাজ্জাদ হায়দার পাটোয়ারী,মোঃ সুমন গাজী,মোঃ কবির পাটোয়ারী,সার্ভেয়ার মোঃ কাওসার মাঝি,জয়নাল আবেদীন,আব্দুস ছোবাহান তুহিন,রহমত উল্যাহ,ফারজানা আক্তার,হামিদা আক্তার,পারুল,মুহাম্মদ বাদশা ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্য পর্ব শেষে বাচ্চাদের চেয়ার খেলা, প্রাক্তন ছাত্রদের রশি টানাটানি ও মেয়েদের চেয়ার খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category