বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

আজ চকরিয়া উপজেলার খুটাখালীর পীর ছাহেব হাফেজ শাহ আবদুল হাই (রহঃ) এর ৭ম ওফাত বার্ষিকী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

স ম জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে::কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ পীর ছাহেব মরহুম হাফেজ আবদুল হাই (রহঃ) এর আজ ২২ জানুয়ারী ৭ম ওফাত বার্ষিকী।

এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় দু’দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও তরিকত সম্মেলন আজ ২২ জানুয়ারী (বুধবার) শুরু হয়ে ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার ) সকালে আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত। শাহ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাওলানা এসএম আনোয়ার হোসাইন মাহফিল ও ত্বরিকত সম্মেলনে ভক্ত অনুরক্ত ও ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

পীরে কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলনে হাজার হাজার মুরিদান, ভক্ত-অনুরক্ত বুধবার দুপুর থেকে মাহফিলে যোগ দিবেন। এ মাহফিলে লক্ষাধিক মানুষের জন্য খাবার (তবরুক) ব্যবস্থা করা হয়েছে।

যার সম্পুর্ন ব্যয় ভার নেন স্থানীয় ও দুর-দুরান্ত থেকে আগত ভক্ত-অনুরক্ত এবং মাহফিল বাস্তবায়ন পরিষদ। শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবার খুটাখালী উচ্চ বিদ্যালয় ময়দানে আজ বুধবার বাদ জোহর আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ইছালে ছওয়াব মাহফিল।

বৃহস্পতিবার বাদে ফজর খুটাখালী দরবারের পীর সাহেবজাদা আলহাজ্ব মাওলানা নুর হোছাইন মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করবেন। হাফেজ আবদুল হাই (রহঃ) ফাউন্ডেশনের সাবলীল ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বিভিন্ন জেলার লোকজনের সার্বিক সহযোগিতায় মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিলে দেশের ওলামায়ে কেরাম, আলেম ওলামা মাহফিলে উপস্থিত হয়ে আলোচনায় অংশ গ্রহন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category