মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় কারা অধিদপ্তরে:স্বরাষ্ট্র উপদেষ্টা লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি প্রার্থীর উন্নয়ন ও সংস্কার ভিত্তিক নির্বাচনীয় ইশতেহার গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর নিরপেক্ষ তৎপরতা দিনাজপুর-১ আসনে দাড়িপাল্লার পক্ষে মহিলাদের স্মরণকালের মিছিল ও নির্বাচনী জনসভা নরসিংদীর-৩ আসেন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল

আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী

শেখ কামরুজ্জামান (রানা),কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ-
গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন,আপনারা সকলেই জানেন এ পর্যন্ত দেশী বিদেশী যতো জরিপ হয়েছে সকল জরিপেই বিএনপি এগিয়ে রয়েছে।দেশের সত্তর শতাংশ মানুষ বিএনপিকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।তাই আগামীর বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ।

গত শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত হিজলবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,আপনারা একটি বারের মতো ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন।আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো।মাদক মুক্ত সমাজ গঠনসহ শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও বেকারত্বদূরীকরণে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।স্বেচ্ছাসেবক দলের এই শীর্ষ নেতা তার বক্তব্যে বলেন,এ বারের জাতীয় সংসদ নির্বাচন দুটি ভাবে বিভক্ত।একটি স্বাধীনতা,মুক্তিযুদ্ধ ও একাত্তরের পক্ষে।আর একটি মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও একাত্তরের বিপক্ষে।যখনই বাংলাদেশকে নিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তি ষড়যন্ত্র করেছে তখনই এদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করেছে।আমি বিশ্বাস করি আগামী ১২ ফেরুয়ারীর নির্বাচনে দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে মহান স্বাধীনতার পক্ষের শক্তিকে বেঁচে নিবে।
উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে এস এম জিলানী বলেন,বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি গৃহিনীকে ফ্যামিলী কার্ড দেওয়া হবে।এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে।এ ছাড়া কৃষকদেরকে কৃর্ষি কার্ড দেওয়া হবে।কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার,বীজসহ নানা সুযোগ সুবিধা পাবে।স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদেরকে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড।
কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সঞ্জয় কুমার মজুমদার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আবুল খায়ের, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category