বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

‘শেখ হাসিনার বিচার চাই’ দাবিতে আবারও উত্তাল ঢাবি ক্যাম্পাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

স্টাফ রিপোর্টার ইমরান হক :: কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ব্যাপক প্রাণহানির ঘটনায় গুলির নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি, প্রতিবিপ্লব রুখে দেওয়া এবং ক্যাম্পাসে দখলদারিত্বের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে ফের উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।

সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাজারো শিক্ষার্থী ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমায়েত হন এবং স্লোগান দিতে থাকেন। এ সময় টিএসসি এলাকা শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা, ‘বিচার চাই বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, ‘দখলদারের রাজনীতি/শিক্ষকদের রাজনীতি, এই ক্যাম্পাসে হবে না’, ‘গেস্টরুম-গণরুম, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, খুনি হাসিনা পুলিশ দিয়ে গুলি করে এবং তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিয়ে হামলা করে ১হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতাকে শহীদ করে দেশ ছেড়ে পালিয়েছে। এর মধ্যে সে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিতে ১০ আগস্ট পাল্টা অভ্যুত্থান চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমরা খুনি হাসিনার এই গণহত্যার দায়ে শাস্তির দাবি জানাই। আন্তর্জাতিকভাবে যেন তাকে শাস্তির আওতায় আনা হয়, সেই দাবি জানাই।

তারা আরও বলেন, আমরা ঢাবি ক্যাম্পাস ও প্রত্যেক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই। আমরা চাই না আবার দখলদাররা আমাদের শোষণের সুযোগ পাক। আমরা গেস্টরুম ও গণরুম নামক জুলুম থেকে মুক্তি চাই। আমরা চাই না আর আমাদের ওপর জবরদস্তি করে রাজনৈতিক প্রোগ্রামে যোগ দিতে বাধ্য করা হোক। আমরা ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ চাই। আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা খুনি হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category