বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

শিশুকে মাটিতে পুঁতে মুক্তিপণ আদায় সেই রোহিঙ্গা শিশু অপহরণকারী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View
Oplus_131072

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি::
কক্সবাজার উখিয়া সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের এফ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কক্সবাজারের উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৫ বছর বয়সি শিশু মোহাম্মদ আরাকানকে অপহরণ পরবর্তী মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের এফ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক অপহরণকারী চক্রের অন্যতম সদস্য নুর ইসলাম (২১) উখিয়া কুতুপালং রেজিস্টার ক্যাম্পের বি-এফ ব্লকের বাসিন্দা মৃত নুরুল হক এর ছেলে। তার এমআরসি নং-২৩৮২৩।

রোহিঙ্গা শিশু আরাকান অপহরণের ঘটনায় জড়িত চক্রের সদস্য আটকের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন। তিনি জানান, রোহিঙ্গা শিশু আরাকান কে অপহরণের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। আমরা এখনো অভিযানে রয়েছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

থানা সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি বিকেল অনুমান সাড়ে চারটার সময় শিশু আরাকান কে ছোলা মুড়ি খাওয়ানোর কথা বলে সিএনজিতে তুলে নিয়ে আটক নুর ইসলাম ও পলাতক আসামী মো. সাদেক শিশু আরাকান (৫) কে ১৯-নম্বর রোহিঙ্গা  ক্যাম্প থেকে অপহরণ করে কুতুপালং ক্যাম্পের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়।

সেখান থেকে অপহরণকারীরা ভিকটিমের পিতার কাছে মুক্তিপণ দাবি করে। ভিকটিমের পিতা মুক্তিপণ দিতে না চাইলে অপহরণকারীরা ভিকটিম আরাকান (৫)কে গলা পর্যন্ত মাটিতে পুতে রেখে তার ভিডিও ধারণ করে। পরে অপহরণকারীরা ঐ ধারণকৃত ভিডিও শিশু আরাকান এর পিতার ইমুতে পাঠায়। পরবর্তীতে উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে রোহিঙ্গা শিশু আরাকান অপহরণের ঘটনায় উখিয়া থানায় মামলা রুজু করা হয়। যার মামলা নং ৩৮ (০১)২৫।

ঘটনায় মামলার খবর জানা জানি হওয়ার পর ও পুলিশের তৎপরতায় বাড়ায় অপহরণকারীরা অপহৃত মোহাম্মদ আরাকান কে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং বাজারের পাশে এম এস এফ হাসপাতালের সামনে হাত-পা বাধা অবস্থায় ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়।

গত ১৭ জানুয়ারি সকালে স্থানীয় লোকজন ও পথচারীরা অপহৃত শিশু আরাকান কে হাত-পা বাধা অবস্থায় রাস্তার পাশে দেখতে পেয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। পরে তার পিতা আব্দুর রহমান, মা আনোয়ারা বেগম এবং ব্লক মাঝি এনায়েত উল্লাহ শিশুটিকে চিহ্নিত করে। স্থানীয়দের কাছ থেকে বুঝে নিয়ে ক্যাম্পে ফিরে যান। শিশু আরাকান অপহরণের ঘটনায় জড়িতদের বিচারের দাবি করে আসছিলো তার পিতা মাতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category