বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজি নৈরাজ্য বন্ধে সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ :: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চাঁদাবাজি, মাদক সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও সন্ত্রাস, নৈরাজ্য রোধে শিক্ষার্থী ও উপজেলা প্রশসনের মধ্যে মতবিনিময় সভা হয়েছে। গতকাল ১১আগষ্ট রবিবার রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাবি’র ছাত্র ও রূপগঞ্জ উপজেলা সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক আনিছুর রহমান।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) সিমন সরকার, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি আঁখি আক্তার, রাহাত হোসেন, শিবলী সাদিক পূর্ণ, আমিরুল ইসলাম, মাহাদী হাসান জিম, মাহফুজুর রহমান, সুমন আহম্মেদ, রনি আহম্মেদ, নাঈমা রহমান মীম, রাবেয়া ইসলাম জাহিদ হাসান ও আবির হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চাঁদাবাজি, সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করতে হবে। চাঁদাবাজ, লুটেরা, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল অপকর্ম বন্ধে সাধারণ শিক্ষার্থীরা পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগীতা করবে। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহবান জানান।
এ দিকে নারায়ণগঞ্জ জেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমানের সাথেও তারা অনুরূপ সভা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category