বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

ভয়াবহ আগুন ৩ রিসোর্ট পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View
Oplus_131072

জামাল উদ্দীন :: কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কিংশুক ও বীচ ভ্যালীসহ ৩টি ইকো রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৩ টার দিকে আগুন লাগে। এ সময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৩ টার দিকে  দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। প্রাণ বাঁচানোর জন্য আগুন লাগা রিসোর্টগুলো থেকে বের হয়ে পাশের রিসোর্ট গুলোতে আশ্রয় নেন পর্যটকরা। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

আগুনের খবর পেয়ে সহায়তায় যোগ দেয় নৌবাহিনীর ও বিজিবি সদস্যরা। প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, বীচ ভ্যালী রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দ্বীপবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category