মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে প্রতিবন্ধিদের জনসভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭০ Time View

বাপ্পি আহমেদ,জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ র.আ.ম উবায়দুল মেকাতাদির চৌধুরীকে সমর্থন জানিয়েছেন হাজারো প্রতিবন্ধি। এ উপলক্ষে আজ রবিবার (২৪ ডিসেম্বর’২৩) সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধি ঐক্যফোরামের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। এ সময় জেলা,সদর উপজেলার প্রায় ১ হাজার প্রতিবন্ধি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান। সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ শোদাক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধি ঐক্যফোরামের সংগঠক হেদায়েতুল আজিজ মুন্না। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলালউদ্দিন,বিশিষ্ট চিকিৎসক সাইফুউদ্দিন খান শুভ্রসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে,প্রতিবন্ধিদের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়ে উচ্ছসিত নৌকা প্রতীকের প্রার্থী মোকতাদির চৌধুরী। তিনি বলেন,কোন নির্বাচনী আয়োজনে প্রতিবন্ধিদের এই রকম সক্রিয় অংশগ্রহন এর আগে কখনো দেখা যায়নি। তাই প্রতিবন্ধি ব্যক্তিরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য তিনি নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category