বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

বেনাপোলে সোনা চোরাচালন মামলায় রাজ্জাকের ১৪ বছরের জেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি::যশোরে সোনা চোরাচালান মামলায় বেনাপোল পোর্টথানা চিহ্নিত চোরাকারবারি রাজ্জাক সরদারের ১৪ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি রাজ্জাক বেনাপোলের বারোপোতা গ্রামের মৃত সমসের সরদারের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ১৭ জানুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে বিজিবি সদস্যদের কাছে খবর আসে মোটসাইকেলে এক চোরাকারবারি সোনা নিয়ে ভারতে পাচারের জন্য শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের দিকে আসছে।

তাৎক্ষণিক বিজিবির টিম ওই গ্রামে অবস্থান নেয়। কিছু সময় পর নয়কোনা বটতলা কাঁচারাস্তা দিয়ে এক যুবককে মোটরসাইকেলে আসতে দেখে বিজিবি। এসময় তাকে থামতে বললে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর বিজিবি তাতে তাড়া করে আটক করে।

পরবর্তীতে ওই মোটরসাইকেলের চেচিসের মধ্যে থেকে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় ৬৩পিস সোনারবার উদ্ধার করেন বিজিবি সদস্যরা। যার ওজন সাত কেজি তিনশ’ ৩৭ গ্রাম। বাজার দাম পাঁচ কোটি ৮৯ লাখ ৩১ হাজার একশ’ ৯৪ টাকা।

এ ঘটনায় বিজিবি ক্যাম্প শার্শার হাবিলদার নাসিম উদ্দীন বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এসআই মাহফুজ হোসেন মামলাটি তদন্ত করে রাজ্জাক সরদারকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। সর্বশেষ বুধবার এ মামলার রায় ঘোষণার দিনে আসমির বিরুদ্ধে অভিযোগ

প্রমাণিত হওয়ায় বিচারক রাজ্জাকের উপস্থিতিতে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category