বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৮২ Time View
Oplus_131072

সাদেকুল ইসলাম,
বিরল(দিনাজপুর)প্রতিনিধি::বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডাঃ শফিকুর রহমান এর দিনাজপুরে আগমন উপলক্ষে বিরলে বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা বের হয়েছে।

২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শোভাযাত্রাটি বিরল পৌরশহরসহ উপজেলার ১২ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রার অগ্রভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম, বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশীদ, সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ নাজমুল ইসলাম, জেলা রুকন মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিরল পৌরশহরসহ উপজেলার ১২ টি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২৫ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় দিনাজপুর গোর-এ-শহীদ (বড় মাঠ)-এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন

অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বক্তব্য রাখবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category