মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী পলাশ মন্ডল নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মোস্তাফিজুর রহমান সুমনের পথচারী ও রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের ২৬ তম রমজান আজ সিএমপি কর্তৃক বাংলাদেশ পুলিশ বার্ষিক আযান, ক্বিরাত ও রচনা চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ কাজিপুরে প্রশাসনের অভিযানে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ১ নং মৌগাতী ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কদ্দুছ সুনামগঞ্জের লাল পুরে জায়গা সংক্রান্ত বিরোধে আহত-৩ সুনামগঞ্জ পৌর শহরে দুটি ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে তিন জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

৩ নভেম্বর ২০২৩,ফরিদপুর জেলা প্রতিনিধি:- ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৯।

শুক্রবার দুপুরে হাসপাতালের পরিচালক ডা.এনামুল হক জানান,গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসাধীন দুই পুরুষ ও এক নারী মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৫৩ জন রোগী।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন,ফরিদপুরের নগরকান্দা উপজেলার ইরানী (৫৫),রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কামারদা গ্রামের নূর মোহাম্মদ (৯০), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সোহেল শেখ (৩২)।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন মো.ছিদ্দীকুর রহমান জানান,গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৬ জন,চিকিৎসাধীন রয়েছেন ৪৭৩ জন।

সিভিল সার্জন জানান,জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ১৬৬ জন। এর মধ্যে ২০ হাজার ৫৭৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১১৯ জন। তারা ফরিদপুর,রাজবাড়ী,ঝিনাইদহ, মাগুরা,মাদারীপুর,গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানান সিভিল সার্জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category