সাদমান,চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, এফ,আই,কে,প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিঃ,বাংলাদেশ এর চেয়ারম্যান,বিশিষ্ট ব্যবসায়ী,আল সুমাইয়া গ্রুপের মালিক মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি আবারো কমার্শিয়াল ইম্পরট্যান্ট পার্সন(সিআইপি) নির্বাচিত হলেন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কতৃক সি আই পি পদক লাভ করেন তিনি। এফ,আই,কে,প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিঃ ও আল সুমাইয়া গ্রুপের চেয়্যারম্যান ফখরুল ইসলাম খান সি আই পির বাংলাদেশ,আবুধাবী,শারজাহ,আজমান,দুবাইসহ সারা বিশ্বে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে।তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় জোরারগঞ্জ থানার বারইয়ার পৌরসভার জামালপুর গ্রামের বাসিন্দা।একজন সৎ ব্যবসায়ী হিসাবে বেশ সুনাম রয়েছে তার। মধ্যপ্রাচ্যের দেশ সহ সারা বিশ্বে তিনি সহজ,সরল এবং ধার্মিক মানুষ হিসাবে পরিচিত। শিল্পপতি ফখরুল ইসলাম খান ( সি.আই.পি )চট্টগ্রাম মিরসারাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের হাজী লকিয়ত উল্ল্যাহ সওদাগর বাড়ীর সন্তান।তার দাদা মরহুম হাজী লকিয়ত উল্লাহ ছিলেন ব্যবসায়ী।এবং মহান আর্দশ পিতা দানবীর প্রয়াত হাজী শাহ আলম ও মমতাময়ী মা সুকিনা বেগমের বড় পুএ সন্তান।