শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হবিগঞ্জ‘ল’কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির মন্ত্রিপরিষদে কসবা টেকনোক্রেট মন্ত্রীর দাবি দলীয় কর্মীদের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ‎সুনামগঞ্জ সদরে সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ-২ চোরাকারবারী গ্রেফতার রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নোয়াখালীতে মেয়ে হত্যার ঘটনায় মা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

মোজাম্মেল হক,নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালীর সদর উপজেলা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তার মারজাহান আক্তার সুমি (৩২) উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের মেয়ে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে,একই দিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,মামলার ভিকটিম এম এ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। ভিকটিমের বাবা বিদেশে থাকায় তার মা (আসামি) অন্য পুরুষের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। যার কারনে ভিকটিমের বাবা আসামি মারজাহান আক্তার সুমিকে তালাক দেয়। স্কুলে যাতায়াতের সুবিধার্থে ভিকটিম তার মায়ের সাথে ভাড়া বাড়িতে থাকতেন। বিভিন্ন সময়ে ভিকটিম তার দাদার বাসায় গেলে তার মা (আসামি) এর চারিত্রিক দোষের কথা বলত। এ কারণে ভিকটিমকে প্রায়ই তার মা মারধর ও নির্যাতন করত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,ভিকটিমের ইচ্ছা ছিল সে এসএসসি পাশের পর চৌমুহনী কলেজে ভর্তি হয়ে স্থায়ীভাবে তার দাদার বাসায় থাকবে। ২০২১ সালের ১৭ অক্টোবর ভিকটিমের মা তার দাদার কাছে ফোন দিয়ে জানায় ভিকটিমকে হাসপাতালে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলে ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের দাদা মো.খোরশেদ আলম আসামিদের বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখা নোয়াখালী বরাবর হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category