মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি :- আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ে উপজেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাগণের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।বৃহস্পতিবার(২৮ডিসেম্বর) দুপুর ১টার সময় পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নতুন অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের রিটার্নিং অফিসার মোঃ সহিদুজ্জামান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্ত ধর।এইছাড়াও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন,অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ,ভোট নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন,ভোটার,প্রার্থী সকল কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার জন্য এবং খাগড়াছড়ি জেলার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সর্বদা প্রস্তুত আছে। ভোট গ্রহন কর্মকর্তাদের নিষ্ঠার সাথে এবং নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.সহিদুজ্জামান বলেন,আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।। যদি কেউ নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ,জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম,মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম,প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেবসহ এলাকার জনপ্রতিনিধি হেডম্যান, কার্বারী গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।