শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় ১ জনকে আটক করেছে পুলিশ আল্লাহকে খুশি করতে চাইলে এতিমদের মাথায় হাত রাখুন বিজয়নগরে প্রবাসী প্রতারণা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার

দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ষাণ্মাসিক সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় গ্রহণ প্রকল্পের আওতায় ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ট্রেনিং সেন্টারে ক্রিশ্চিয়ান এইড’র কারিগরিক ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সমাজিক ব্যক্তিত্ব আফসার আলী মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। প্রকল্পের মূলবিষয় আলোচনা করেন খুলনা বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসান। ষাণ্মাসিক সভায় উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন প্রকল্পের জেলা ভলেন্টিয়ার মধুমিতা গাইন।
অন্যান্যদের মধ্যে উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সত্তার, ইউপি সদস্য আজগর আলী, রেহেনা পারভীন, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, আলফাতুন নেছা, সমাজসেবক ফিরোজ হোসেন, উত্তম রায়, উদ্যোক্তা শরিফা পারভিন, প্রতিবন্ধী সদস্য অনিমা ধাড়া, সুকুমার রায়, হিজড়া সম্প্রদয়ের বিকাশ সরকার, দলিত সম্প্রদয়ের জগবন্ধু দাস সহ বিভিন্ন শ্রেণি পেশার জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।
এসময় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়া সমাজের পিছিয়ে পড়া মানুষরা যাতে কোন ভাবে বৈষম্যের শিকার না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন করার দাবি জানানো হয়। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় দেশকে এগিয়ে নিতে সকলের আহবান জানানো হয়। প্রকল্পটি শেষ হওয়ার পরেও যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা যাতে পিছিয়ে না পড়ে সে জন্য এডভোকেসি নেটওয়ার্ক কমিটির কর্মকান্ড চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category