শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হবিগঞ্জ‘ল’কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির মন্ত্রিপরিষদে কসবা টেকনোক্রেট মন্ত্রীর দাবি দলীয় কর্মীদের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ‎সুনামগঞ্জ সদরে সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ-২ চোরাকারবারী গ্রেফতার রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূর্নীতি বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৫৬ Time View

মোঃ মজিবর রহমান শেখ ::ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য, উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা আত্নসাত, শিক্ষার্থীদের অভিভাবদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, দোকান ঘর নির্মান ও ভাড়ার টাকা পকেটস্থ করা সহ নানা অনিয়ম ও দুর্নীতির নায়ক প্রধান শিক্ষক মফিজুল হক ও তার সহযোগীদের বিচার ও শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

২৪ আগষ্ট শনিবার সকালে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান ফটকের সামনে দূর্নীতি বিরোধী ছাত্র জনতার আয়োজনে ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্র নেতা এ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পীরগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মুর্তজা আলম, অভিভাবক তবারক আলী, ছাত্র ইউনিয়ন কেন্দ্র কমিটির সাবেক সহ -সভপতি আবু সালেহ মোঃ সিহাব, পীরগঞ্জ উপজেলা যুব ইউনিয়নের সভপতি লিটন সরকার, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আলগীর হোসেন সৈকত, পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ, স্কুলের সাবেক ছাত্র মেহেদী হাসান লেলিন, হাবিবুর রহমান, কাজল, নবাব প্রমুখ।

বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক মফিজুল হকের পদত্যাগ সহ তার সহযোগীদের বিচার ও শাস্তি দাবী করেছেন। অন্যথায় দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও ঘোষনা দেন বিক্ষোভকারীরা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category