মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী পলাশ মন্ডল নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মোস্তাফিজুর রহমান সুমনের পথচারী ও রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের ২৬ তম রমজান আজ সিএমপি কর্তৃক বাংলাদেশ পুলিশ বার্ষিক আযান, ক্বিরাত ও রচনা চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ কাজিপুরে প্রশাসনের অভিযানে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ১ নং মৌগাতী ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কদ্দুছ সুনামগঞ্জের লাল পুরে জায়গা সংক্রান্ত বিরোধে আহত-৩ সুনামগঞ্জ পৌর শহরে দুটি ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

চুনারুঘাটের ইতিহাসে ব্যারিস্টার সুমনের সমর্থনে স্মরণকালের সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চুনারুঘাটের ইতিহাসে স্মরণকালের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে চুনারুঘাট মধ্যে বাজারে ঈগল মার্কার উদ্যোগে ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: রজব আলীর সঞ্চালনায় মাধবপুর উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র শাহ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আরশেদ আম্বিয়া, নরপতি গ্রামের শিল্পপতি এমএ মালেক জাপানি, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউছার আহমেদ বাহার, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সহ আরো অনেকেই । এছাড়াও সভায় তার ভাই, বোন, স্ত্রী, সন্তান সহ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
জনসভায় দুপুর ২টা থেকে সমাবেশে অংশগ্রহণ করতে ঈগল প্রতীকের কর্মী সমর্থকরা কন্ড কন্ড মিছিল নিয়ে পৌর শহরের মধ্যে বাজারে জড়ো হন।

প্রায় অর্ধলক্ষ কর্মী সমর্থকরা তার নিজ বাসভবন পীরের বাজার থেকে পৌর শহরের মধ্যে বাজার, বিভিন্ন বাসা ও মার্কেটের চাঁদে এবং রাস্তাঘাটে কানায় কানায় পুরো রাস্তাজুড়ে অবস্থান নেয় ভক্ত ও কর্মী সমর্থকরা।
ভক্তবৃন্দদের ঈগল ঈগল জয় গানে মুখরিত হয় সভাস্থল। বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি জানান, নেতাকর্মীদের জড়ো হওয়া দেখে মনে হচ্ছে আজ স্বরণকালের শ্রেষ্ঠ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তিনি কর্মী সমর্থক ভোটারদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিতে সকলের কাছে দাবী জানিয়ে নির্বাচনী প্রতিশ্রæতি দেন। তিনি বলেন, নির্বাচনে এমপি বিজয়ী হলে চুনারুঘাটের খোয়াই নদীর উপর বড় বড় ব্রিজ নির্মান, চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের দৃষ্টি নন্দন ডিভাইডার রাস্তা, পৌর শহর ঘেষা মরা নদীকে জিতা নদীতে রূপান্তরিত করা, যোগাযোগের উন্নতি, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন, শিক্ষা-সংস্কৃতির বিকাশ, যুবক ও যুবতীদের কর্মসংস্থান, চুনারুঘাটে খেলার স্টেডিয়াম সহ ক্রীড়াঙ্গনের আধুনিকায় এবং সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে কয়েক দফা ইশতেহার তুলে ধরেন। এবং চুনারুঘাট হবে পর্যটন নগরী বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category