মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

চিৎমরমের জামাইছড়ি পাড়ায় বন্য হাতির আক্রমনে ১ জন আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ Time View

উচ্চপ্রু মারমা রাজস্থলী( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামাইছড়ির এলাকায় বন্যহাতির আক্রমনে চাইসুই অং মারমা(৪৫) নামে একজন আহত হয়েছে। তিনি জামাইছড়ি মারমা পাড়ার বাসিন্দা বলে জানান ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। তিনি আরোও জানান আহত ব্যাক্তি আরোও কয়েকজন সঙ্গী সহ শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে চিৎমরম সাপ্তাহিক বাজারের দিকে আসছিলেন। সেই সময় পথেমধ্যে তিনি হাতির আক্রমণের স্বীকার হন। তাঁর সঙ্গীরা চিৎকার করলে হাতিটা তাঁকে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি বলেন,হাতির আক্রমণে একজন আহত ব্যাক্তিকে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তাঁর আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: গত বুধবার (২৭ ডিসেম্বর) কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সীতাপাহাড় মারমা পাড়ার কলাবাগানে বন্যহাতির আক্রমনে অংশেহ্লা মারমা(১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন,যেই হাতির দলটি সীতাপাহাড় এলাকায় গত বুধবার যেই ছেলেটিকে আক্রমন করেছে এবং আজ( শনিবার) যেই এলাকায় আবারও হাতির আক্রমণে একজন আহত হয়েছে, দুই এলাকা পাশাপাশি। হাতির দলটি এই মুহূর্তে ঐ এলাকায় অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category