স্টাফ রিপোর্টার,এলিজা পারভীন লিজা: গাজীপুর শ্রীপুর ৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের মা-বাবার কবর জিয়ারত করেন, আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসন থেকে আওয়ামী লীগের নৌকা মার্কার সমর্থিত প্রার্থী অধ্যাপিকা রোমান আলী টুসি,একই আসন থেকে নৌকার প্রতিদ্বন্দ্বী,ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী,গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সবুজের মা বাবার কবর জিয়ারত করে সহ অবস্থানের জানান দেন তিনি।
২৫শে ডিসেম্বর সোমবার দুপুরে নৌকার কর্মী সমর্থকদের নিয়ে শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নে অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত এবং মোনাজাত করেন তিনি।
উল্লেখ্য,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সবুজ ও আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য মহিলা সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলি টুসি।