বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

গাইবান্ধায় এক হেরোইন বিক্রেতার কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

মাসুদ রানা,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় হেরোইনসহ আটক একজনকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

৬ জানুয়ারি দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়,২০২০ সালের ২৯ জানুয়ারি রাত ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের জামে মসজিদের পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় ১৫০ গ্রাম হেরোইনসহ ওই গ্রামের মো:আমজাদ হোসেনের ছেলে মমিনুল ইসলাম মদনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও জানা যায়,পরদিন ৩০ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানার এএসআই আব্দুস সামাদ বাদী হয়ে মমিনুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌসুলী (এপিপি) এড.ফারুক আহম্মেদ প্রিন্স জানান,এই রায়ে নতুন প্রজন্ম মাদকের বিরুদ্ধে কঠোর শাস্তি সম্পর্কে জেনে মাদক সেবন ও কেনাবেচা থেকে বিরত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category