শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হবিগঞ্জ‘ল’কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির মন্ত্রিপরিষদে কসবা টেকনোক্রেট মন্ত্রীর দাবি দলীয় কর্মীদের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ‎সুনামগঞ্জ সদরে সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ-২ চোরাকারবারী গ্রেফতার রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আখেরি মোনাজাতে মাধ্যমে জয়পুরহাট ও শেরপুরে ইজতেমা শেষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা আজ দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। দিলি­ নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের মূলধারার সাথীদের (অনুসারী) আয়োজনে ঢাকার কাকরাইল মসজিদ মার্কাজের মুরুব্বি মুফতি রিয়াজ উদ্দিন আখেরি মোনাজাত পরিচালনা করেন। দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করে এ আখেরি মোনাজাত শেষ হয়।

জয়পুরহাট শহরের গুলশান মোড় সংলগ্ন জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরি হেলিপ্যাড মাঠে গত বৃহস্পতিবার ডা. আমিরুল ইসলামের আম বয়ানের মধ্য দিয়ে এ জেলা ইজতেমা শুরু হয়েছিল।

এদিকে আমাদের শেরপুর প্রতিনিধির সহযোগীতায় জানা যায়,আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী শেরপুর জেলা ইজতেমা আজ দুপুরে শেষ হয়েছে। ইজতেমায় এবার দেশের বিভিন্ন স্থানের বিপুল সংখ্যক মুসলি­র পাশাপাশি আলজেরিয়া,মরক্কো,সৌদি আরব ও ইন্দোনেশিয়া থেকেও তাবলিগ জামাতের মুসলি­রা ইজতেমায় অংশগ্রহণ করেন বলে আয়োজকরা জানান।
শেরপুর পৌরসভার শেখহাটি বাজারের কাছে ফসলের বিশাল মাঠ জুড়ে স্থাপন করা প্যান্ডেলে এবার ভারতের দিলি­র মাওলানা সাদের অনুসারীরা এ জেলা ইজতেমার আয়োজন করেন। গত তিনদিন আগে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category