
মোঃ জাহাঙ্গীর আলম দিনাজপুর প্রতিনিধিঃ-
কনকনে শীতের প্রকোপে বাংলাদেশের উত্তর জনপদের পঞ্চগড়,ঠাকুরগাঁও,দিনাজপুর,নীলফামারি,রংপুর সহ সব জেলাগুলোতে তীব্র কনকনে শীতের কারনে সাধারণ মানুষ সকাল সন্ধায় আগুন জালিয়ে আগুন পোহাতে শুরু করেছে।শৈতপ্রবাহের কারনে সকাল সন্ধায় বৈচে হাড়কাঁপানো শীতল বাতাশ।তীব্র কনকনে শীতের কারনে ব্যহত হচ্ছে জেলাগুলোতে কৃষিকাজ সহ অন্যান্য পেশার মানুষের কাজকর্ম।প্রচন্ড শীতের কারনে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের উপস্থিতি কমে গেছে।খোজ নিয়ে জানা গেছে স্বাস্থকেন্দ্রগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা।বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা তুলনামূলক বেড়েছে বেশি।জ্বর,শর্দি কাশি,শ্বাসকষ্ট,ডায়রিয়া,আমাশা সহ শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। পাশাপাশি গরু,ছাগল সহ গবাদিপশু ও বিভিন্ন প্রাণীরাও আক্রান্ত হচ্ছে বিভিন্ন প্রকার রোগে।কনকনে শীতের কারনে খেটে খাওয়া মুঠেমজুর শ্রমিকেরা কাজে যেতে নাপারায় অর্থনৈতিকভাবে সংকটে উপনিত হচ্ছে।তাছাড়া ঘন কুয়াশার কারনে সড়ক মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। সরকারিভাবে শীতার্ত মানুষের মাঝে কিছুদিন আগে কম্বল বিতরন করা হয়েছে যা তুলনামূলক নগন্য,সেই কম্বল বিতরনেও ছিল নির্বাচিত প্রতিনিধিের অনিয়ম ও স্বজনপ্রীতি।উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখাগেছে কনকনে শীতের হাত থেকে বাচতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগনও আগুন জালিয়ে আগুন পোহাতে।অসহনীয় তীব্র কনকনে শীতের হাত থেকে রক্ষা পেতে নিম্ন আয়ের ও নিম্ন পেষার মানুষজন দেশের সরকার ও বিত্তবান মানুষের সুদৃষ্টি কামনা করছে।