বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

সাতক্ষীরায় লোহার শিকলে বন্দি মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ আলী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

সাতক্ষীরায় লোহার শিকলে বন্দি মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ আলী

মাসুদ পারভেজ স্টাফ রিপোর্টারঃ-সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা গ্রামে ভ্যানচালক রেজাউল ইসলামের একমাত্র অবুজ ছেলে মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ আলীকে শেকলে বেধে বন্ধি করে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চায় সে।
তার পিতা রেজাউল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। তার মা একজন কৃষানী। মোহাম্মদ আলীর পিতা-মাতা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরের কাছে জনমজুরি খেটে উপার্জন করে থাকেন। দু’বেলা দু’মুঠো লবণ ভাত খেয়ে অর্থ সঞ্চয় করেন তাদের ১৭ বছর বয়সী একমাত্র ছেলে মোহাম্মদ আলীর চিকিৎসার জন্য। বিশেষজ্ঞ ডাক্তারের ফিস, মেডিকেল রিপোর্ট, যাতায়াত ও মেডিসিন খরচ বাবদ প্রতিমাসে খরচা হয় এক থেকে দেড় হাজার টাকা। নিম্ন বিত্ত পরিবারের পক্ষে সাংসারিক খরচ করে অতিরিক্ত এক থেকে দেড় হাজার টাকা ছেলের চিকিৎসার জন্য খরচ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠছে বলে জানান মোহাম্মদ আলীর পিতা। ছেলে মানসিক প্রতিবন্ধী হওয়ায় এবং পিতা-মাতা বাড়িতে না থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত লোহার শিকলে বন্দি থাকতে হয় তাকে। মাঠে কৃষানী কাজ শেষে বাড়িতে ফিরে শিকলের বন্দী জীবন থেকে মুক্ত করেন তার মা। এমনিভাবেই মানবেতার জীবন যাপন করতে হয় অসহায় পরিবারের মানসিক প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ আলীর।
মোহাম্মদ আলীর পিতা জানান, মাত্র দুই শতকের ভিটাবাড়ি তার। পায়ে চালানো ভ্যানই তার পরিবারের একমাত্র আয়ের উৎস। পরিবারের অভাব অনাটন ঘোচাতে তার স্ত্রীকেও মাঠে যেতে হয় কামলার জন্য। অভাবের সংসারে তাদের একমাত্র ছেলে মানসিক প্রতিবন্ধী হওয়ায় বিপাকে পড়েছে তারা। পা ভ্যান চালিয়ে যেখানে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ছেলের উন্নত চিকিৎসা কিভাবে করবেন তিনি! তাদের একমাত্র ছেলের উন্নত চিকিৎসার জন্য এনজিও প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠানের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। তা না হলে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর পথে পথযাত্রী হতে হবে তাদের একমাত্র অবুঝ ছেলে মোহাম্মদ আলী।

এ বিষয়ে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুল হক বলেন, এ ধরনের রোগের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টিম গঠন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে রেফার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category