শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আগামীকাল ওয়ানডে বিশ^কাপের ৩৮তম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৬৯ Time View

নয়া দিল্লি,৫ নভেম্বর ২০২৩ নিউজ ডেস্ক:- আগামীকাল ওয়ানডে বিশ^কাপের ৩৮তম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। বিশ^কাপ মঞ্চে শ্রীলংকার বিপক্ষে কোন জয় নেই বাংলাদেশের। এখন পর্যন্ত বিশ^কাপে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। তিনবার জয় পেয়েছে শ্রীলংকা। ১টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
২০০৩ সালে ১০ উইকেটে,২০০৭ সালে ১৯৮ রানে এবং ২০১৫ সালে ৯২ রানে জয় পেয়েছিলো শ্রীলংকা। ২০১৯ সালের সর্বশেষ আসরের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৩বার একে অপরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ-শ্রীলংকা। জয়ের দিক দিয়ে এগিয়ে লংকানরা। ৪২ ম্যাচে জিতেছে শ্রীলংকা। ৯টিতে জয় আছে বাংলাদেশের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
গত আগস্টে এশিয়া কাপে সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে দেখা হয়েছিলো বাংলাদেশ-শ্রীলংকার। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে ৫ উইকেটে এবং সুপার ফোরে ২১ রানে হারিয়েছিলো শ্রীলংকা।
ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলংকার সর্বশেষ দশ লড়াই :
২৭-০১-২০১৮: শ্রীলংকা ৭৯ রানে জয়ী, ঢাকা
১৫-০৯-২০১৮: বাংলাদেশ ১৩৭ রানে জয়ী, দুবাই
২৬-০৭-২০১৯: শ্রীলংকা ৯১ রানে জয়ী, কলম্বো
২৮-০৭-২০১৯: শ্রীলংকা ৭ উইকেটে জয়ী, কলম্বো
৩১-০৭-২০১৯: শ্রীলংকা ১২২ রানে জয়ী, কলম্বো
২৩-০৫-২০২১: বাংলাদেশ ৩৩ রানে জয়ী, ঢাকা
২৫-০৫-২০২১: বাংলাদেশ ১০৩ রানে জয়ী, ঢাকা
২৮-০৫-২০২১: শ্রীলংকা ৯৭ রানে জয়ী, ঢাকা
৩১-০৮-২০২৩: শ্রীলংকা ৫ উইকেটে জয়ী, পাল্লেকেলে
০৯-০৯-২০২৩: শ্রীলংকা ২১ রানে জয়ী, কলম্বো
সব মিলিয়ে ওয়ানডেতে ৫৩বার বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি হয়েছে :
বাংলাদেশের জয় : ৯ ম্যাচে
শ্রীলংকার জয় : ৪২ ম্যাচে
টাই : ০
পরিত্যক্ত : ২ ম্যাচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category