বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

কক্সবাজার নৌবাহিনীর যৌথ অভিযানে হ্নীলা রঙ্গীখালী থেকে কুখ্যাত ডাকাত আবুল খায়ের আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৩ Time View

জামাল উদ্দীন::গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গীখালী ও লামারপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা, মাদক, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত আবুল খায়ের এবং নারী মাদক ব্যবসায়ী কোহিনূরকে আটক করা হয়। যৌথ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স অগ্রগামী ভূমিকা পালন করে।

অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌসদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।

পরবর্তীতে, জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য মতে রাতের অন্ধকারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের এক বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আসামিদের থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category