শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

মাদারের চর আব্দুল গণি ইসলামিয়া দাখিল মাদ্রাসা  সুপার ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

ওমর আল-বশির,দেওয়ানগঞ্জ :: দেওয়ানগঞ্জ উপজেলার  ‘মাদারের চর আব্দুল গণি ইসলামিয়া দাখিল মাদ্রাসার’  সুপার মো. হাসমত আলী ও সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেনের দুর্নীতির
প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন  সাবেক সহকারী মৌলভী  মো. নাদের হোসেন।  গতকাল দুপুরে দেওয়ানগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।   

লিখিত বক্তব্যে নাদের হোসেন বলেন, সুপার মো. হাসমত আলী একজন দুর্নীতিবাজ । তার প্রমাণ আমি নিজেই । ২০১৩ সালে অত্র মাদ্রাসায় সহকারী মৌলভী শিক্ষক হিসাবে যোগদানের জন্য আমার কাছ থেকে ৮ লক্ষ টাকা ঘুষ নেয়, চাকরি দেয় । 

 ৩ বছর পর ২০১৬ সালে হঠ্যাৎ সে আমাকে চাকরি থেকে বাদ দেয় । এবং শারমিন নামের অন্য একজনের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আমার শুন্য পদে চাকরি দেয়। ২০১৭ সালে আবুল হাসান নামের আরেক চাকরি প্রত্যাশীর কাছ থেকে ৬ লক্ষ টাকা ঘুষ নেয় । 

চাকরি দেয় নি । আরো অনেকের কাছে ঘুষ নিয়েছে, তারা ভয়ে মুখ খোলে না।  এখন টাকা ফেরৎ চাইতে গেলে তারা প্রাণ নাশের হুমকি দেয় । এসব দুর্নীতির সহযোগী সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন । এছাড়াও  সুপার ও এই সহকারী শিক্ষক ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা নিজের ও আত্মীয় স্বজনের মোবাইল নাম্বারে আত্মসাৎ করে যার প্রমাণ আছে ।

তিনি আরো বলেন অত্র মাদ্রাসায় ভুয়া নিয়োগে চাকরি করছে সহকারী মৌলভী শারমিন, ল্যাব সহকারী আইনুল, অফিস সহকারী হাবিবুল্লাহ হাবিব, সহকারী লাইব্রেরিয়ান নুরুল আমিন, জুনিয়র মৌলভী জুলফিকার আলী । জুলফিকার আলী অফিস সহকারী ছিলো পরবর্তীতে তাকে সুপার হাসমত আলী ও সহকারী শিক্ষক আলমগীর হোসেন টাকার বিনিমেয়ে ভুয়া কাগজ বানিয়ে জুনিয়র মৌলভী হিসেবে নিয়োগ দেয় । এছাড়াও একাধিক নিয়োগে বেক ডেট দিয়ে নিয়োগ সম্পন্ন করেছে বলেও অভিযোগ তুলেন ।

দীর্ঘ দিন থেকে এই অপকর্ম গুলো চালিয়ে আসছে তারা দুজন । অপকর্মের বিরুদ্ধে কথা না বলার কারণ মাদ্রাসাটির অফিস কক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চালাতো । এবং সাবেক এম.পি. আবুল কালাম আজাদের প্রভাব খাটাতো সুপার হাসমত ও আলমগীর হোসন। ন্যায় বিচারের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদ সম্মেলনটি করেন নাদের হোসেন।  

সংবাদ সম্মেলনে নাদের হোসের সাথে উপস্থিত ছিলেন মো. রসিজল,মো. ভোলা,আ: জলীল, মো. রেজুয়ান হোসেন রতন,মো. ফরিদ, মো. মাহফুজুর রহমান, মো. আজমাইন হোসেন আরমান, মোছ. রত্না,মোছা. রোকেয়া, মো. সিয়াম,মোছা. মনিরা,মোছা. জবাফুল, মো. মনির, মো.  সাইদুর রহমান সহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category