শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুরে বজ্রপাতে মারুফ ও আনোয়ার হোসেন নামে দুইজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ :: নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুরে বজ্রপাত দুই জনের মৃত্যু হয়েছে
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্ৰামের হারুনের ছেলে মারুফ হোসেন (১৪) ও মহাদেবপুরের রণাইল গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, মারুফের বাবার দারিদ্রতার কারণে তাদের ঘোড়া নিয়ে অন্যের জমিতে মই দেওয়ার কাজ করতো। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারুফ হোসেন তার বাবার সঙ্গে জমিতে মই দিতে যায়। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এরই মাঝে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়।অপরদিকে জেলার মহাদেবপুর উপজেলার রণাইল গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যে তার বাড়ির পাশের একটি জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে পাওয়ার টিলার থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা খালি পাওয়ার টিলার দাঁড়িয়ে থাকতে দেখে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ও নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নওগাঁ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category