কালুরঘাট ফেরিঘাটে নৌকা থেকে নিখোঁজ -১
.
বিশেষ প্রতিনিধি বাবলু বড়ুয়া:-কালুরঘাট ফেরিঘাটে নৌকা থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। কালুরঘাট মোহরা ফায়ার সার্ভিস উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যাত্রীর নাম আশরাফ উদ্দিন কাজল (৪৮)। তার বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ডে।
প্রত্যক্ষদর্শী আবদুর শুক্কুর বলেন,ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় প্রবল স্রোতে নৌকাটি ফেরির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নদী পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন তলিয়ে গেছেন নদীতে।