বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু শিবপুরের নিরাপদ সড়ক চাই এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব হাসান মোঃ শওকত আলী পূর্বধলায় প্রসিদ্ধ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’মোড়ক নকল করায় ২ জনের কারাদণ্ড দিয়েছে আদালত বালিয়াকান্দিতে ভ্র্যাম্যমান আদালতে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী অফিসার সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা এখনও অনেক শিশু বাংলাদেশে জন্ম নিবন্ধন মৌলিক অধিকার থেকে বঞ্চিত

হালদা নদীতে ৪০তম বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৮ Time View

রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):: এশিয়ায় অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভাসমান অবস্থায় আরো একটি বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার বেলা ১২টার দিকে মৃত ডলফিনটা উদ্ধার করা হয়।

এটি এ পর্যন্ত হালদা নদী থেকে উদ্ধার হওয়া ৪০তম মৃত ডলফিন। চলতি বছর এ পর্যন্ত ৩টি মৃত ডলফিন হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি এবং ওজন ১৩.৩৯০ কেজি।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নদীতে জোয়ারের সময় এটি কর্ণফুলীর মোহনা অথবা কাছাকাছি কোনো স্থান থেকে ভেসে আসতে পারে। দুপুরে নদীর আজিমের ঘাট এলাকায় পানিতে মৃত একটা ডলফিন ভাসতে দেখে স্থানীয় রোসাঙ্গীর আলম নামের এক স্বেচ্ছাসেবী আমাদের বিষয়টি অবহিত করেন। সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটাকে স্থানীয়দের সহায়তায় তীরে উদ্ধার করে নিয়ে আসি। এ সময় ডলফিনের শরীরে আঘাতজনিত কোনো চিহ্ন দেখিনি। ধারণা করছি, নদীতে দুষণজনিত কারণে ডলফিনের মৃত্যু হতে পারে।

পরে সেটি স্থানীয় লোকজনের সহায়তায় মাটিচাপা দেওয়া হয়েছে।চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, হালদা গবেষক ড.মো.শফিকুল ইসলাম বলেন, হালদা নদীতে একের পর এক ডলফিন ও মাছের মৃত্যু নদীর জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। নদী দুষণের হাত থেকে এই নদীকে রক্ষা করতে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।

না হলে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির ডলফিনের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার শংকার পাশাপাশি নদীর মা মাছের প্রজননক্ষেত্রও ক্ষতির মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category