হায়দরগঞ্জ বাজারে প্রতি লিটার অকটেন বিক্রি হচ্ছে ১৪০ টাকায় ক্ষোভ মোটরসাইকেল চালকরা
এম এইচ সৌরভ,রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে লিটারপ্রতি ১৪০ টাকায় অকটেন বিক্রি করার অভিযোগ উঠেছে।এতে স্থানীয় মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বাজারের কিছু খুচরা বিক্রেতা সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে অকটেন বিক্রি করছেন।বর্তমানে সরকার নির্ধারিত অকটেনের দাম লিটারপ্রতি প্রায় ১২০ টাকা হলেও হায়দরগঞ্জ বাজারে তা ১৪০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
মোটরসাইকেল চালকরা জানান,প্রতিদিন চলাচলের জন্য তাদের অকটেন কিনতে হয়।কিন্তু অতিরিক্ত দামের কারণে তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। তারা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন,বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষ এ ধরনের অতিরিক্ত দামের শিকার হতে পারেন।