সুফি সেন্টার বাংলাদেশ(বারগাহে চিশতিয়া)-এর ইফতার মাহফিল অনুষ্ঠান
বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নারিন্দা সুফি সেন্টার (বারগাহে চিশতিয়া)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মর্যাদাপূর্ণ ও আধ্যাত্মিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সেন্টারের মহামান্য পরিচালক পীর খাজা ওসমান ফারুকী (খাজাজী)।তাঁর সভাপতিত্বে মাহফিলটি সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষক, সাংবাদিক,আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সেন্টারের সদস্য,ভক্ত ও মুরিদান এ সময় উপস্থিত ছিলেন।মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত,যিকরুল্লাহ ও বিশেষ দোয়ার মাধ্যমে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
সভাপতির বক্তব্যে খাজাজী হযরত বলেন,পবিত্র রমজান আত্মশুদ্ধি,সংযম ও তাকওয়া অর্জনের এক অনন্য প্রশিক্ষণকাল।এ মাস আমাদের অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে।কেবল আনুষ্ঠানিক ইবাদত নয়,বরং মানবকল্যাণ,পারস্পরিক সহমর্মিতা ও নৈতিক জীবনচর্চার মধ্য দিয়েই রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়।আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে আল্লাহভীতি,সততা ও সেবার মানসিকতা ধারণ করতে হবে।ইফতার মাহফিল শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
সুফি সেন্টার বাংলাদেশ(বারগাহে চিশতিয়া) কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের আধ্যাত্মিক, নৈতিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।