রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ শান্তি-শৃঙ্খলা রক্ষায় সালথায় সেনাবাহিনীর টহল জোরদার হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু),সবার কাছে দোয়া চাইলেন ১৪ বিজিবির অভিযানে সীমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার পোরশা নীতপুর সীমান্তে(১৬ বিজিবি)কর্তৃক ভারতীয় ২টি মহিষ আটক নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান

সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মোঃ কামাল পাশা,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:- সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি)দুপুরে জেলা শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ইশতেহার তুলে ধরেন।ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণ,হাওর ও কৃষির টেকসই উন্নয়ন,অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নসহ মৌলিক বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বলেন,“এই ইশতেহার কোনো প্রতিশ্রুতি নয়, এটি একটি দায়বদ্ধ অঙ্গীকার।সাধারণ মানুষ নিরাপদ হলে সুনামগঞ্জ বাঁচবে,বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন,নির্বাচিত হলে সুনামগঞ্জ-৪ আসনকে মানুষের জন্য নিরাপদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত করতে তিনি দৃঢ়ভাবে কাজ করবেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বলেন, আমি ক্ষমতার এমপি হতে চাই না,আমি জনতার এমপি হতে চাই। যেকোনো সমস্যায় আমাকে আপনাদের পাশে পাবেন।

এ সময় তিনি নিরাপদ সুনামগঞ্জ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।ইশতেহার ঘোষণার সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category