বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইন্স পরিদর্শন করেন সিএমপি কমিশনার নরসিংদীর আব্দুল হান্নান মানিকের গাড়িতে ৩ স্টার তিন স্টার ব্যাস পতাকা সুনামগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে রতন শেখ যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও উন্নতি দৈনিক শেষ সংবাদ-এর বিশেষ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-কে ফুলের শুভেচ্ছা ‎‎যাদুকাটা নদীতে চলছে ইজারা বহির্ভূত এলাকা ডালার পাড়ে বালু খেকোঁ চিহ্নিত চাঁদাবাজ বোরহান বাহিনীর তান্ডবলীলা তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ডিপফেক ভিডিও ভাইরাল মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে

সুনামগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে রতন শেখ যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও উন্নতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

সুনামগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে রতন শেখ যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও উন্নতি

থানা সূত্রে জানা যায়,দায়িত্ব গ্রহণের পর ওসি
মোঃ কামাল পাশা,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:- ১৮/২/২০২৬সুনামগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ(ওসি)হিসেবে রতন শেখ যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।

থানা সূত্রে জানা যায়,দায়িত্ব গ্রহণের পর ওসি রতন শেখ নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেন।শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশাপাশি পাড়া-মহল্লায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। এতে ছিনতাই,চুরি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতরা চাপে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
বিশেষ করে মাদক নির্মূলে‘জিরো টলারেন্স’নীতি গ্রহণ করায় এলাকায় ইতিবাচক প্রভাব পড়েছে। নিয়মিত অভিযানে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।দীর্ঘদিন ঝুলে থাকা বিভিন্ন মামলার তদন্তে গতি আনা এবং দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ায় সেবাগ্রহীতাদের সন্তুষ্টি বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন,আগে রাতের বেলা চলাচল বা ব্যবসা পরিচালনায় যে ভীতি ছিল, বর্তমানে তা অনেকটাই কমেছে।অভিভাবকদের মতে,মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তরুণ সমাজ অপরাধপ্রবণতা থেকে দূরে থাকছে।
জনপ্রতিনিধিরা জানান,নিয়মিত বিট পুলিশিং সভা আয়োজন এবং সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনার উদ্যোগ পুলিশ ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি করেছে।এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকলে সুনামগঞ্জ সদর আরও নিরাপদ ও অপরাধমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category