মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ পৌর শহরে প্রতিবন্ধী শিশুকে বলাৎকার আটক-১ কুড়িগ্রাম বাসী চায় সংরক্ষিত নারী আসনে মিলি কায়কোবাদকে সেনাবাহিনীর মাদক বিরুদ্ধী অভিযানে বিপুল পরিমাণের মদ,নগদ টাকা সহ আটক-৫ ‎‎সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নব নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও মতবিনিময় সভা মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে:মন্ত্রী আমির খসরু শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও জনগণের সাথে মতবিনিময় সভা একুশের চেতনা ও একুশ শতকের বাংলাদেশ— মোঃ শহীদুল ইসলাম নিজেদের তৈরী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো শিক্ষার্থীরা সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী মহোদয়কে জেএসএস’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জ পৌর শহরে প্রতিবন্ধী শিশুকে বলাৎকার আটক-১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ Time View

সুনামগঞ্জ পৌর শহরে প্রতিবন্ধী শিশুকে বলাৎকার আটক-১

কেএম শহীদুল ইসলাম,সুনামগঞ্জ:-সুনামগঞ্জ সদরে ১২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশু ছেলেকে বলাৎকার ও নির্যাতন করার  অপরাধে অভিযুক্তকে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়,ঘটনাটি ঘটে গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে। ঘটনার দিন রাতে ভিকটিম শিশুটি তার বাবাকে  তাবলিক জামাতে ৪০ দিনের জন্য ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বিদায় দিতে বের হয়।
‎বাবাকে গাড়িতে তুলে দিতে শিশুটি মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডে যায়।বাবাকে বিদায় দিয়ে রাত প্রায় ৯ টার দিকে একা বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ সদর থানাধীন পৌরসভার ৯নং ওয়ার্ডের ফিরোজপুর গ্রামের রাস্তা আসা মাত্রই অভিযুক্ত শাহজাহান মিয়া ৪৫,পিতা সুলতান মিয়া,সাং জালিলপুর,শিশুটিকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর গোলাম হোসেনের বাড়ির পেছনে সুরমা নদীর পাড়ে তাকে বলাৎকার করে গুরুতর আহত করে তাকে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়।পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে পৌঁছালে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে।তারা শিশুটির শারীরিক অবস্থা দেখে বিষয়টি জানতে পারে।পরে ভিকটিম-ছেলে শিশুটিকে স্থানীয় ৪-৫ জন তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।এবং সদর থানা পুলিশকে জানালে সদর থানার অফিসার ইনচার্জ বিষয়টি গুরুত্ব সহকারে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান এবং তদন্ত শুরু করেন।এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত আসামীকে পুলিশ আটক করেন।

ঘটনার বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ(পিপিএম)নিশ্চিত করে বলেন, শিশু নির্যাতনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category