মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ পৌর শহরে প্রতিবন্ধী শিশুকে বলাৎকার আটক-১ কুড়িগ্রাম বাসী চায় সংরক্ষিত নারী আসনে মিলি কায়কোবাদকে সেনাবাহিনীর মাদক বিরুদ্ধী অভিযানে বিপুল পরিমাণের মদ,নগদ টাকা সহ আটক-৫ ‎‎সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নব নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও মতবিনিময় সভা মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে:মন্ত্রী আমির খসরু শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও জনগণের সাথে মতবিনিময় সভা একুশের চেতনা ও একুশ শতকের বাংলাদেশ— মোঃ শহীদুল ইসলাম নিজেদের তৈরী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো শিক্ষার্থীরা সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী মহোদয়কে জেএসএস’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

‎‎সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নব নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ Time View

‎‎সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নব নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও মতবিনিময় সভা

কেএম শহীদুল ইসলাম,সুনামগঞ্জ:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজ রবিবার বিকেল ৩ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)আয়শা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫ আসনের নবম নির্বাচিত সংসদ সদস্য,কলিম উদ্দিন আহমেদ মিলন(এমপি), সুনামগঞ্জ-৪ আসনের নবম নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল(এমপি),সুনামগঞ্জ-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমেদ(এমপি), সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল(এমপি),সভায় নবনির্বাচিত সংসদ সদস্যরা সুনামগঞ্জের সার্বিক উন্নয়ন,প্রশাসন-জনপ্রতিনিধিদের সমন্বয় এবং জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এবিএম মোহাম্মদ জাকির হোসেন(পিপিএম),জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড.মাসুক আলম, অ্যাড.মল্লিক মঈন উদ্দিন সোহেল,অ্যাড. শেরেনূর আলী,নাদির আহমদ,রেজাউল আহমেদ, আকবর আলী,সুহেল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।মতো বিনিময় সভা শেষে নবম নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category