সালথায় সড়ক দুর্ঘটনায় আহত পান্নু মাতুব্বরের মৃত্যু
সালথা উপজেলা,ফরিদপুর প্রতিনিধি:-ফরিদপুরের সালতা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত পান্নু মেম্বার চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। নিহতের নাম পান্নু মাতুব্বর(৬০).তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা-পুরুরা গ্রামের মৃত মনিরউদ্দিন মাতুব্বরের ছোট ছেলে।
আজ শনিবার(২৮ শে ফেব্রুয়ারি)বেলা ১১টার দিকে ঢাকায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার(১৯শে ফেব্রুয়ারি)সকালে সালতা বাজারে পেঁয়াজ বিক্রি শেষে ধানযোগে বাড়ি ফিরছিলেন পান্নু মাতুব্বর। পথে সালতা সরকারি কলেজ মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটো গাড়ির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ভ্যালে বসা অবস্থায় তিনি গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি গাড়িতে করে তাকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।।সেখান চিকিৎসা থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় হস্তান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যু পারে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সারদা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন,বিষয়টি আমার জানা নেই।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।